দ্বীন-দুনিয়ার প্রভূত উৎকর্ষসাধনে বিভিন্ন কোর্স নিয়ে ইলমওয়েব স্কুলিং
বিশেষায়িত ও যোগ্য উসতায-ইন্সট্রাক্টরদের তত্ত্বাবধানে বেসিক, ইন্টারমিডিয়েট ও এডভান্স কোর্স। প্রায় কোর্সে রয়েছে রেকর্ডেড ও লাইভ দারসের সমন্বয়। এ ছাড়াও রয়েছে অন্যান্য দারস-কন্টেন্ট। পাশাপাশি সার্বক্ষণিক সাপোর্ট। সবমিলিয়ে ইলম ও জ্ঞান অর্জনে আপনার যাত্রাকে সহজ করে তুলতে ইলমওয়েব স্কুলিং আপনার পাশে, বি-ইযনিল্লাহ…
আকিদাহ কোর্স
কুরআন ও হাদিস
ফিকহ কোর্স
শিক্ষার্থী অভিমত
কোর্সটি গতবছর প্রথমবার করেছিলাম। কোর্সে আলোচিত বিষয়বস্তু এতটাই গুরুত্বপূর্ণ যে, আমার মনে হয়েছে গতবার তার হক আদায় করতে পারিনি। তাই এ বছর পুনরায় কোর্সে ভর্তি হয়েছি। আলহামদুলিল্লাহ এবার অনেকটা ভালভাবে বুঝতে সক্ষম হয়েছি।
অন্যান্য ভাই-বোনদের প্রতি, "আপনারা অবশ্যই এই কোর্সটি করুন। তাতে বর্তমান পৃথিবীতে চলমান সকল ঘটনাবলির স্পষ্ট ধারণা আপনার সামনে প্রস্ফুটিত হবে।"
আর আগামী বছর আমি নিজে অন্তত ১০০ ভাই-বোনকে এই কোর্সটির দাওয়াত পৌঁছিয়ে দিব। ইনশাআল্লাহ
The course is very helpful for gaining basic knowledge on ramadan and related do's and dont's.
লাস্ট দারস টা যখন শেষ করলাম, আমার চোখ ভিজে গিয়েছিল। কত কিছু যে নতুন ভাবে জানলাম, বুঝলাম। এই বুঝতে পারা অন্তরে এক অস্থিরতার জন্ম দিল যা আগে ছিল না।
এই কোর্স শুধু একটা এক্সাম দেয়া পাশ করা সার্টিফিকেট নেয়ার কোর্স না, এটা মুসলিম হিসেবে এই বর্তমান দুনিয়ায় আমার অবস্থান, কর্তব্য মনে করিয়ে দেয়ার এক উত্তম রিমাইন্ডার।
মুহতারাম ইন্সট্রাক্টর এত পরিমাণ শ্রম দিয়েছেন, আর আমার মত কিছুই না জানা মানুষের জন্যেও এতটা সহজ ভাবে বর্ণনা করেছেন তার জন্য অনেক অনেক দুয়া রইলো।
ওয়ার্ল্ডভিউ'র উপর ভিত্তি করে মানুষ পৃথিবীকে দেখে। নির্দিষ্ট দৃষ্টিকোণই ব্যক্তিকে জগতের সব বিষয়ে ঐ নির্দিষ্ট অবস্থান থেকে দেখতে শেখায়। বর্তমানে অধিকাংশ মানুষ পশ্চিমের 'আধুনিকতা'য় মুগ্ধ।
'পাশ্চাত্যবাদ ও চিন্তাবিনির্মাণ' কোর্সে পশ্চিমের তথাকথিত আধুনিকতার মানদন্ডকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আধুনিক এই জাহিলিয়্যাতের বীজ, শেকড় বিস্তারের ইতিহাস এবং এর জঘন্য কালো বাস্তবতা তুলে ধরা হয়েছে।
মুদাররিস মুহতারাম আসিফ আদনান ভাই ২০১৩তে দ্বীনে ফিরেই উগ্র নাস্তিকদের বুদ্ধিবৃত্তিক আঘাতের বিপরীতে যে দৃঢ়তার সাথে লড়েছেন, সেই ধারাবাহিকতায় আধুনিকতার সফট নাস্তিকতাকেও ঘায়েল করেছেন সফলভাবেই।
Alhamdulillah for everything.
কিয়ামত পর্যন্ত ইসলামের লড়াই চলবে সমস্ত বাতিল আকিদাহ, কাজকর্ম, কর্মপন্থা, সংস্কৃতি ইত্যাদি সমস্তকিছুর বিরুদ্ধে। কিন্তু এ বাতিল ও ধ্বংসপ্রাপ্ত পথে কি শুধু স্বেচ্ছায় ও জেনেবুঝে বাতিলের অনুসরণ করা ব্যক্তিরাই থাকবে?
রসূলুল্লহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাড়ে চৌদ্দশ বছর পূর্বেই আমাদেরকে সতর্ক করে জানিয়ে গেলেন যে, "কেউ সকালে মুমিন থাকলে বিকেলে সে কাফির হয়ে যাবে, আবার বিকেলে মুমিন থাকলে সকালে সে কাফির হয়ে যাবে।" [সহিহ মুসলিম: ২১৪]
আমার সক্ষমতা থাকলে ইনশাআল্লাহ পরিচিত-অপরিচিত সমস্ত মুসলিমকে এই কোর্সটিতে এনরোল করাতাম। যারা কোর্সটি করেননি তাদের প্রত্যেককে কোর্সটি করার জন্য সবিশেষ অনুরোধ করছি।